বুধবার ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম দিবস। আর এই উপলক্ষে বুধবার মালদা জেলার পাশাপাশি গাজোল হাই এটাচড জুনিয়ার বেসিক স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। এদিন কবিগুরুর ছবিতে মাল্য দান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে উপস্থিত বিশিষ্টরা। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের গান, নাচ, আবৃতি, অঙ্কন সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবিষয়ে এই বিদ্যালয়ের সহ-শিক্ষক সমীর সিংঘ জানান, এদিন তাদের বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। তাদের বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি তারা উদযাপন করেন বলে তিনি জানান।